গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮২ জনে। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫১৯ জন।
আজ বুধবার (২৬ আগস্ট) দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









