গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে এটিএস সোয়েটার কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ শনিবার (২৫এপ্রিল) বেলা এগারটা শ্রমিকরা বিক্ষাভ শুরু করেন। কারখানার কর্মরত হৃদয় ও সুমন মিয়া জানান, কয়েক মাস যাবৎ কারখানার তিন থেকে চার শত শ্রমিকের বেতন কর্তৃপক্ষ তালবাহানা করে বিভিন্ন সময় তারিখ দিলেও তারা পরিশোধ করছেন না। সর্বশেষ আশ্বাস দিয়েও ‘বিকাশ ও রকেটে’ বেতন দেওয়ার কথা বললেও বেতন দিচ্ছেন না।
আকলিমা নামে এক নারী শ্রমিক বলেন, বিরাজমান নভেল করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই আমাদের আয়-রোজগার কমে যাওয়ায় খুব কষ্ট সংসার চালাতে হচ্ছে। সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে আমাদের চলতে হচ্ছে। কারখানার কর্তৃপক্ষ একাধিকার সময় নিলেও বেতন পরিশোধ করছে না।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
আনন্দবাজার/এফআইবি








