এবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক পোশাক কারখানার মালিক। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।
এর আগে গত বুধবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন তিনি। কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আনন্দবাজার/তা.তা








