নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন তিনি।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।
তিনি বলেন, প্রতিমন্ত্রী করোনা পজেটিভ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে করোনা পজেটিভ হলেও তিনি সুস্থ আছেন।
আনন্দবাজার/টি এস পি








