ঘাটারচরের ন্যাশনাল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে মাত্র ১০ টাকায় পাওয়া যাচ্ছে এক কেজি চাল, দুইটা ডিম, আটা এক কেজি, নুডলস এক প্যাকেট, মিষ্টি কুমড়া এক পিছ, ঢেঁড়স আধা কেজি, পুই শাক এক আটি, শাপলা এক আটি, লেবু দুইটা, বিস্কুট এক প্যাকেট। বাস্তবিক অর্থে এটি রূপকথা বলে মনে হতে পারে। কিন্তু এটি সত্য ঘটনা। ‘১০ টাকার সদাই’ নামের এ ধরনের প্যাকেজ নিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে "প্রচেষ্টা শান্তি সংঘ"।
আজ শুক্রবার ঘাটারচর, ওলামানগর,ন্যাশনাল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে ১০০ অসহায় পরিবারের মাঝে বাজার বিতরণ সম্পন্ন করা হয়।
"প্রচেষ্টা শান্তি সংঘ" এর সভাপতি মোঃ রবিউল আলম হাসিব বলেন, “অসহায় মানুষের চাহিদার তুলনায় সহায়তা অপ্রতুল হওয়ায় এই উদ্যোগ নিয়েছে "প্রচেষ্টা শান্তি সংঘ"। নিম্ন মধ্যবিত্তদের মধ্যে যারা সাহায্য-সহযোগিতা পাচ্ছে না—এমন পরিবারকে ১০ টাকার সদাইয়ের সদস্যরা খুঁজে বের করে এক দিনের সদাইয়ের ব্যাগ তুলে দিচ্ছেন।
সংঘটনটির সহসভাপতি কাউসারুজ্জামান রনি বলেন, মানুষ এটাকে যেন ত্রাণ মনে না করেন। সে কারণে তাঁদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। ‘আমরা কারো কাছে গিয়ে সাহায্য চাইছি না। যদি কেউ স্বেচ্ছায় এর সহযোগী হতে চায় আমরা তাদের সহযোগিতা গ্রহণ করছি। সমাজের মানবিক ব্যক্তিদের সহযোগিতায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলবে।’
আনন্দবাজার/এফআইবি








