ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদক মামলায় মিনারা বেগম(৫০) নামের নারীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। এই আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকে তোফায়েল হাসান রবিবার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণা কালীন সময় সাজাপ্রাপ্ত মিনারা বেগম পলাতক ছিলেন। মিনারা বেগম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভন্ডবিল এলাকার আজগর আলীর স্ত্রী। ২০১১ সালের ৪ অক্টোবর সকাল পৌনে ১১টায় গাবখান ব্রীজের টোল প্লাজা এলাকায় বাস তল্লাশী কালে তার হেফাজত থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে ঝালকাঠি থানা পুলিশ। এ ব্যপারে পুলিশের এএসআই মোঃ মাইনুল ইসলাম বাদী হয়ে একই দিন ঝালকাঠি থানায় মামলা দায়র করেন।
ঝালকাঠি থানার এসআই শেখ রাছেল কবির ৩০/১০/২০১১ তারিখ আদালতে অভিযোগপত্র দায়ের কলে। এবং আদালত ৭ জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ করে। মিনারা বেগম হাইকোর্ট থেকে তথা ২০১৫ মালে ১৯ নভেম্বর জামিন পেয়ে পলাতক রয়েছে। ঝালকাঠি শহরের ততকালীন মাদক বিক্রেতা জামাল, কামালের নিকট ডেলিভারি দেয়ার জন্য খুলনা থেকে কৌশল করে ফেনসিডিলগুলো বহন করে আনা হয়।
আনন্দবাজার/শহক/বার








