ফাঁস হয়ে গেছে গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য
প্রকাশ:

বিস্তারিত
হ্যাংক হয়ে গেছে প্রায় ৩ কোটি গ্রাহকের ব্যাংকিং তথ্য। মার্কিন সংস্থা ওয়াওয়া প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে। গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়েছে ১ হজার দোকান থেকে।
আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা জেমিনি এডভাইজরির এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, হ্যাকাররা অনলাইনে জোকার্স স্ট্যাশ নামক এক সংস্থার কাছে চুরি যাওয়া ব্যাংকিং তথ্য বিক্রির জন্য জমা করেছে। বিক্রি করা হয়েছে কমপক্ষে গ্রাহকের ৩ কোটি ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য।
আরও পড়ুন : শিগগিরই আসছে করোনাভাইরাসের টিকা
এই ব্যাপারে তদন্তকারী সংস্থা জেমিনি এডভাইজরি জানায়, ওয়াওয়া’র সার্ভারে গত ডিসেম্বরে ম্যালওয়ার হানা হয়। ফলে সংস্থার পেমেন্ট ব্যবস্থা বেশকিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। হ্যাকিংয়ের ঐ সময়ই তথ্যগুলো ফাঁস হয়। যদিও ওয়াওয়া’র পক্ষ থেকে ঐ সময় এই দাবি ভুল বলে জানানো হয়েছিল।
আনন্দবাজার/এইচ.এস.কে








