কেশবপুরে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে।
রবিবার (১০মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে লটারি করেন নির্বাহী অফিসার নুসরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা খাদ্য কর্মকর্তা লায়লা আফরোজা, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমানসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ প্রমুখ।
বর্তমান বোরোধান মৌসুমে কেশবপুরে ১হাজার ৯১০জন কৃষকের কাছ থেকে ১ টন করে ধান ক্রয় করা হবে। নির্বাহী অফিসার নুসরাত জাহান সাংবাদিকদের বলেন প্রয়োজনে কৃষকদের বাড়িতে যেয়ে ধান ক্রয় করা হবে। কোন মধ্যস্বত্বভোগী যেন সুযোগ নিতে না পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনন্দবাজার/শাহী









