চালু হওয়া অভ্যন্তরীণ তিনটি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধ ও বৃহস্পতিবারের ফ্লাইট বাতিল করা হয়েছে। এর কারণ পর্যাপ্ত যাত্রী না থাকা। বাংলাদেশ এয়ারলাইন্স ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত ৪৬টি ফ্লাইট বাতিল করল।
বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার জানান, ১ জুন তিনটি রুটে আসা-যাওয়া মিলিয়ে ১২টি ফ্লাইট পরিচালনার কথা থাকলেও আমরা ২টি ফ্লাইট পরিচালনা করতে পেরেছি আমরা। এর পর আর যাত্রী না পাওয়ায় ফ্লাইট যায়নি।
তিনি আরও জানান, ফ্লাইট বাতিল করা হয়েছে যাত্রী না থাকার জন্য। ফ্লাইট চালানো হবে যাত্রী পাওয়া সাপেক্ষে।
তিনি জানান, তিনটি রুটের প্রতিটি রুটে সকাল-বিকাল ২টি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। তিনটি রুটে ২টি করে ফ্লাইট হলে আসা-যাওয়া নিয়ে মোট ১২টি ফ্লাইট পরিচালনার কথা প্রতিদিন।
আনন্দবাজার/এস.কে









