কুয়াকাটায় বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় বুদ্ধস্নানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান শুরু হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার আবু হাসানাত মো. শহীদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রমুখ। কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে বুদ্ধস্নানসহ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ শুরু হয়। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন রাখাইন পল্লীর নারী পুরুষ কুয়াকাটায় একত্রিত হয়েছেন। সাংগ্রাই নামের উৎসবের বিকেল তিনটায় জলকেলি অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা অং হেলফ এ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। রাখাইন নেত্রী নিউ নিউ খেইন জানান, দিনভর এ অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করবেন।









