গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি হাজতি আফাজ উদ্দিনের (২০) মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) নুরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আফাজ উদ্দিন (হাজতি নম্বর-১৩৩২২২)। পরে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় দিকে মৃত ঘোষণা করেন। আফাজ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহের ভালুকা থানায় একটি এবং শ্রীপুর থানায় ৪টি মামলা ছিলো। সে এ কারাগারে মাদক মামলায় বন্দি ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।









