করোনা আক্রান্ত এক নারীকে হাসপাতালের ওয়ার্ডবয় যৌন হয়রানি করেছে বলে অভিযোগ এসেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নজরুল নামের সেই ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা বলেন, গত ৬ জুন করোনা আক্রান্ত হয়ে মহানগরীর এক গৃহবধূ খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ওই রোগীকে যৌন হয়রানি করেন। ঘটনাটি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ভর্তির পরদিন থেকেই নজরুল নামে এক ওয়ার্ড বয় আমার কাছে কারণে-অকারণে এসে ‘উপকার’ করতে চাইতো। তাকে গুরুত্ব না দিলে তখন নানা ধরনের কথা বলতো। ১৩ তারিখে রাত ২টার দিকে সে আমাকে ডাকে এবং শ্লীলতাহানি করে। আমি সাথে সাথে সবাইকে জানাই।
আনন্দবাজার/এস.কে









