অভাবের তাড়নায় সন্তান নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
প্রকাশ:

বিস্তারিত
অভাব সহ্য করতে না পেরে ঢাকার ধামরাই উপজেলায় নিজের দুই সন্তানসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক মা।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে।
লাইজু ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের পোশাক শ্রমিক সোহলের স্ত্রী।
স্থানীয়রা বলে, স্বামী সোহেলের চাকরি চলে যাওয়ার পর থেকে সংসারে অভাব-অনটন চলছিল। এ নিয়ে লাইজুর চা বিক্রেতা শ্বশুর তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বললে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির একপর্যায়ে লাইজু তার দুই সন্তানসহ নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা এসে তাদের আগুনের হাত থেকে বাঁচায়।
আহত লাইজু আক্তার জানান, আমার স্বামী সোহেল বর্তমানে বেকার। এ পরিস্থিতিতে বাড়ি থেকে আমার শ্বশুর আমাদের বের করে দিতে চাইছেন। আমার দুই সন্তান, বড় ছেলের বয়স ৬ বছর আর ছোট ছেলের বয়স ১০ মাস। এদের নিয়ে এখন আমি কোথায় যাব। সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছিলাম।
গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের মোল্লা জানান, করোনাভাইরাস আতঙ্কের সময়ে হতদরিদ্রদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করছি। কেউ যদি ত্রাণ না পেয়ে থাকে তাহলে তারা আমাদের জানালে তাদের বাড়িতে ত্রাণ পাঠিয়ে দেই আমরা। কিন্তু এ সময় কেউ যদি পারিবারিক কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করে, সেক্ষেত্রে এ দায় তো আমাদের না।
আনন্দবাজার/তা.তা








