মেয়ে ও নাতির সন্ধানে
বরগুনার সার্কিট হাউজ মাঠে ছবি নিয়ে মেয়ে ও নাতিকে সনাক্ত করার জন্য খুঁজে বেড়াচ্ছেন মোহাম্মদ হারুন মিয়া। সার্কিট হাউজ মাঠে সকাল থেকে হারুন মিয়া তারা তার নিখোঁজ মেয়ে হনুফা আক্তার রিমু (২১) এবং তার বড় মেয়ের ছেলে মোতাছিম বিল্লাহ (১১) কে ছবি হাতে নিয়ে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে হেল্পডেক্স এবং কফিনের ছবির সঙ্গে মিলিয়ে দেখার জন্য। ছবি হাতে নিয়ে ঘুরছেন আর কাঁদছেন।
সকাল ১১ টায় বরগুনা সার্কিট হাউজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবার আগে লাশের স্বজনদের সান্তনা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য বক্তব্য রাখেন, বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার জাহাঙ্গির মল্লিক, জেলা প্রশাসক হাবিবুর রহমান, এবং বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
এ সময় বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা নিহতের পরিবারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিহতদের পরিবারকে দেড় লক্ষ টাকা সহায়তা প্রদান করা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে বলে জানান।
আনন্দবাজার/এম.আর









