ধর্ষণের প্রতিবাদে জবির ছাত্রীদের বিক্ষোভ
প্রকাশ:

বিস্তারিত
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ২য় দিনের মত বিক্ষোভ ও নিরব মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রীরা। এসময় ধর্ষণের বিরুদ্ধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আজ দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে মেয়েরা এই বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ১১ তম ব্যাচের শিক্ষার্থী নামিরা নাওয়ার জানান, মেয়ে হিসেবে আমরা এই নিরব প্রতিবাদ করেছি। আমরা ছেলেদের কাছে না যেয়ে নিজেদের প্রতিবাদ নিজেরাই করবো।
একই ব্যাচের শিক্ষার্থী আয়েশা আজাদ সামিয়া জানান, আমরা সাধারন শিক্ষার্থী। আমাদের মেয়েদের পক্ষ থেকে আমরা মানববন্ধনে দাড়িয়েছি। আমাদেরকে মানুষ হিসেবে দেখুন, পণ্য হিসেবে নয়। আমরা আমাদের সচেতনতা নিশ্চিত করতে চাই।
আনন্দবাজার/শাহী








