চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মশতবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজরিত আটচালা ঘরের সামনে কবির স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় র্যালি, পুস্পমাল্য ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে অতিথিরা কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘর, লিচুবাগান, পুকুরপাড় ঘুরে দেখেন। কবি কোলকাতা থেকে ট্রেনে করে জেলার দামৃড়হুদা উপজেলার দর্শনা স্টেশনে নেমে দর্শনা থেকে ৬ কি.মি. দুরে কার্পাসডাঙ্গায় এসে এসব স্থানে বসতেন এবং সাহিত্যচর্চ্চা করতেন। এখানে বসে তিনি লিচু চোর ও পদ্ম গোখরো মতো বিখ্যাত সাহিত্য রচনা করেন বলে জনশ্রুতি রয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে আরো আছে কবিতা আবৃত্তি, আলোচনা সভা প্রভৃতি। বিকেল সাড়ে চারটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গায় কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দুদিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুদিন ব্যাপী অনুষ্ঠান মালায় আগামীকাল শেষ দিন বিকাল সাড়ে ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনের আয়োজন শেষ হবে।
আনন্দবাজার/শহক









