বিশ্বব্যাপী বহুল আকারে প্রদাহরোধী (অ্যান্টি-ইনফ্লেমেটরি) জাতীয় ওষুধ ব্যবহৃত হয়। এই ওষুধগুলো করোনাভাইরাসকে আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে ফ্রান্স সরকার।
দেশটির স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) এক টুইট বার্তায় এ সতর্কবার্তা দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান।
টুইট বার্তায় তিনি জানান, প্রদাহরোধী ওষুধগুলো ব্যবহার করোনাভাইরাস সংক্রমণকে আরও বাড়িয়ে তোলার একটি কারণ হতে পারে।
রোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনার জ্বর হয়ে থাকে তাহলে প্যারাসিটামল ব্যবহার করেন। তবে আপনি যদি ইতিমধ্যে প্রদাহরোধী ওষুধ ব্যবহার করেন তাহলে তাড়াতাড়ি আপনার ডাক্তারের উপদেশ নেন।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রদাহরোধী জাতীয় ওষুধগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। যার ফলে এই জাতীয় ওষুধ ব্যবহারের ঝুঁকি থাকে। রোগীরা প্যারাসিটামল ব্যবহার করতে পারে এর কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা না কমিয়ে জ্বর হ্রাস করে।
আনন্দবাজার/ টি এস পি









