দেশে লকডাউন না মানায় ২০১৮ সালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন প্রণয়ন করা হচ্ছে। যারা লকডাউনের নিয়ম বা আইন লঙ্ঘন করবেন তাদের ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, এই আইন কার্যকর করা ছাড়া আর কোনো পথ দেখা যাচ্ছে না। কারণ মানুষ অকারণেই বাহিরে বের হচ্ছে। তাদের থামানোর জন্য এই আইন প্রয়োগ করা প্রয়োজন।
জনস্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে ২০১৮ সালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন প্রণয়ন করা হয়েছে। এ আইন লঙ্ঘন করলে ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে। ইতোমধ্যে এই আইনের ক্ষমতা বলেই করোনাভাইরাস সংক্রমণ রোধে ‘পুরো দেশকে ঝুঁকিপূর্ণ)’ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।
ইতোমধ্যে প্রাণঘাতী এই ভাইরাস দেশের ৭৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
আনন্দবাজার/রনি









