করোনা সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।মোংলার খেয়াঘাটে নদীপথে যাতায়াত করতে কমযাত্রী পরিবহনের জন্য ট্রলার মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মোংলা বাসস্ট্যান্ড ও মামার ঘাট সংলগ্ন এলাকায় নৌবাহিনীর পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন যানবাহনে তল্লাশী অভিযান জোরদার করা হয়েছে।
এছাড়াও স্থানীয় জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মোংলা নৌ কন্টিনজেন্টের পক্ষ থেকে সকল সরকারী, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে সেবা গ্রহীতাগণকে বাধ্যতা মূলকভাবে মাস্ক ব্যবহারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সময় জনসাধারনকে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আনন্দবাজার/শহক/সুজন









