কাফনের কাপড় পরে টানা আন্দোলন করছে জেলা প্রশাসন কর্মচারীরা। লবিভাগীয় কমিশনার, জেলা-উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে কর্মচারীদের পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নিতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার কর্মচারীরা।
জানা গেছে, আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে ৪র্থ দিনের মতো টানা এই কর্মসূচি পালন করছেন তারা।
এই বিষয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মজিবর রহমান বলেন, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের সব কর্মচারী উপস্থিত ছিলেন।
তারা জানান, ২০১১ সালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের সকল দাবি নীতিগতভাবে অনুমোদন দেয়। কিন্তু দীর্ঘ দিন পাড় হলেও প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা আজ বাস্তবায়ন করা হয়নি। তাই আবারও আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।
আগামী ৩০ তারিখের মধ্যে সকল দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কালেক্টরেট সহকারী সমিতির কর্মচারীর নেতারা।
উল্লেখ্য, টানা কর্মসূচি পালন করায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষরা ব্যাপক দুর্ভোগের স্বীকার হচ্ছেন। একই কর্মসূচি দেশের স্থানে পালন করা হচ্ছে।
আনন্দবাজার/এইচ এস কে









