করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার লকডাউন করা হলো দিনাজপুর জেলাকে। তাছাড়াও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে পার্বতীপুর উপজেলায়।
১৫ এপ্রিল সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯২টি পরীক্ষা করে এক ব্যক্তির শরীরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি ঢাকা থেকে পার্বতীপুরে আসেন কিছুদিন আগেই।
দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ১৫ এপ্রিল রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিনাজপুর লকডাউন ঘোষণা করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে









