দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ সদর উপজেলার কাউগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিচ টু.আর.সি রেলের সংযোগ ক্লিপ সহ ইসমাইল নামে একজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ এলাকায় জি.আর.পি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইলের মুদির দোকানে অভিযান চালায়। অভিযান চলাকালে দোকানে তল্লাশি করে ৯০ পিচ টু.আর.সি রেলের সংযোগ ক্লিপ উদ্ধারসহ তাকে আটক করে।
ইসমাইল দীর্ঘদিন ধরে মুদি দোকানের পাশাপাশি রেলওয়ের চোরাইকৃত মালামাল ক্রয় এবং বিক্রয় করে আসছিল। আটক ইসমাইল একই এলাকার মোবারক হোসেনের ছেলে ।
দিনাজপুর রেলওয়ে জি.আর.পি থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসমাইল সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।









