ভোলায় খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা কমিয়ে ১৫৪, বোতলজাত ৫ লিটার তেলের দাম ৭৩০, খোলা সয়াবিন লিটার ১৩৫ টাকা বিক্রি হচ্ছে।
গতকাল মঙ্গলবার বাজার ঘুরে ব্যবসায়ি ও ক্রেতাদের সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ী মো. নুর ও ক্রেতা আজাদ জানান, সব ধরনের খুচরা সয়াবিনের দাম কমতে শুরু করেছে। ভ্যাট প্রত্যাহরে আমদানি করা তেল বাজারে আসলে দাম আরো কমবে বলে জানান তারা। তার সঙ্গে চিনিসহ কিছু কিছু পণ্যের দামও কমে এসেছে। প্রশাসন বাজারে দ্রব্যমূল্যের দাম যাচাই করলে দাম নিয়ন্ত্রনে থাকবে বলে জানান ব্যবসায়ী জামাল।









