জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চিরজ্ঞীব মুজিব শীর্ষক স্বল্পদৈঘ্য চলচ্চিত্রের ফেস্টুন খুলে ফেলা ও নিমন্ত্রণ কার্ডে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা কর্তৃক ছুড়ে ফেলে দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারা অবিলম্বে সিটি মেয়রকে আইনের আওতায় এনে গ্রেফতার দাবি করে ৭২ ঘন্টার আলটিমেটাম প্রদান করে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিয়েছে।
এর আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগ রংপুর প্রেসক্লাবের সামনে দুপুর ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সেখানে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ নেতা প্রকৌশলী শাহাদত হোসেন, ইদ্রিস আলী, সেচ্ছাসেবক লীগ মহানগরের সভাপতি আতাউজ্জামান বাবু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

তুষার কান্তি মন্ডল অভিযোগ করেন, চিরজ্ঞীব মুজিব শীর্ষক চলচ্চিত্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার উদ্যেগে নির্মিত হয়েছে। এটি সারাদেশে প্রদর্শনের উদ্যোগ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ১৯ ফেব্রুয়ারি রংপুরে প্রদর্শনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য চলচিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বুধবার সিটি মেয়র মোস্তফার সঙ্গে দেখা করে আমন্ত্রনপত্রটি দিতে গেলে মেয়র সেটি ছুড়ে মারেন।
বলেন রংপুরে বঙ্গবন্ধুর কোনো কর্মসূচি করা যাবেনা। আর ব্যানার ফেষ্টুন লাগানো হয়েছে তা সরিয়ে ফেলতে হবে। তার এ ধরনের আচরন এবং দম্ভ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিচরম অশ্রদ্ধা ও অবমাননার সামিল বলে তার শাস্তি দাবি করা হয়।
অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে উচ্চ পর্যায়ে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের আহবান জানান। সেই সঙ্গে মহানগর সম্পাদক তুষার কান্তি মন্ডল আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হবার বাসনায় সাজানো নাটক তৈরি করছেন।
সিটি মেয়র লিখিত বক্তব্যে আরো বলেন, আমার নেতৃত্বে সিটি পরিষদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করাসহ সকল জাতীয় কর্মসূচিতে বঙ্গবন্ধুকে সম্মান জানানোর জন্য যত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান করেনি। শুধু তাই নয় এবারই প্রথম জাতির পিতা শততম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরে বঙ্গবন্ধু শীর্ষক ঐতিহাসিক সুভেনীয়র প্রকাশ করার উদ্যোগ নেয়া হচ্ছে। যা ১৭ মার্চে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হবে।
তিনি বলেন যারা আমন্ত্রন পত্র নিয়ে এসেছিলেন তাদের সঙ্গে কোনো অসদাচারণ বা আমন্ত্রন পত্র ছুড়ে ফেলার মত কোনো ঘটনা ঘটেনি। ওই সময় শতাধিক দর্শনাথি এবং বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র মাহমুদ টিটো, ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলী তৈৗহিদুল ইসলাম, মঞ্জুসহ বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক








