করোনার পরিস্থিতিতে নাটোরের নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন গ্রুপ।
মঙ্গলবার (৩১ মার্চ) নাটোর শহরের কানাইখালি ওয়ালটন প্লাজা ও নাটোর মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজার উদ্যোগে শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে বনপাড়া ওয়ালটন প্লাজার উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বনপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মহিদুল আলম সহ অন্যান্য কর্মকর্তা।
নাটোর কানাইখালি ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক রবিউল করিম বলেন, চলমান পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় রয়েছে অসংখ্য দিনমজুর, শ্রমিকসহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ। এই কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে ওয়ালটন।
প্রদত্ত সামগ্রীর মধ্যে রয়েছে, পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, এক কেজি আটা,এক কেজি লবণ,এক টি সাবান, এক লিটার তেল এবং এক কেজি মুড়ি।
আনন্দবাজার/এফআইবি








