আজ সকাল ৯ টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আগুনে পুড়ল এলসিটি কাজল নামের একটি জাহাজ। জানা জায়, সকাল সাড়ে ৯টার দিকে নদীর দক্ষিণ পাড়ে ইছানগর বিএফডিসি মাল্টি চ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে জানা যায়, মেরামত করার জন্য তিন মাস আগে এলসিটি কাজল জাহাজটি কর্ণফুলী উপজেলার ইছানগর বিএফডিসি মাল্টি চ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে আনা হয়। মেরামত চলাকালীন সকাল সাড়ে ৯টার দিকে ওয়েল্ডিং থেকে আগুন লেগে যায়। কর্ণফুলী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু নিয়ন্ত্রনে আসার আগেই জাহাজের কেবিনসহ সব মালামাল পুড়ে যায়।
জাহাজ মালিকের পক্ষ থেকে জানা যায় জাহাজটির প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
আনন্দবাজার/শাহী









