ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৭ জুন শনিবার সকালে করোনা প্রতিরোধে ১৫০ টি পরিবারের মধ্যে মাস্ক, সাবান,ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, ইউএন'র প্রতিনিধি সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুনজুর আলম, পরিষদ সচিব দবিরুল ইসলামসহ পরিষদের সদস্যবৃন্দ।
ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম উপস্থিত সকলকে ঐ সকল সামগ্রী ঠিকমতো ব্যবহার করতে, সামাজিক দুরুত্ব বজায় রাখতে ও সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে বলেন।
আনন্দবাজার/এফআইবি









