রাজধানীর বেশ কিছু এলাকায় মঙ্গলবার ৬ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মূলত গ্যাস বন্ধ রাখা হবে।
সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন, তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক মির্জা মাহবুব। তিনি বলেন, মঙ্গলবার রাজধানীর বেশ কিছু এলাকায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে :
রাজধানীর সংসদ ভবন এলাকা, পীরেরবাগ, মনিপুরীপাড়া, পশ্চিম কাজীপাড়া, তালতলা, শেওড়াপাড়া, আগারগাঁও, পাইকপাড়া, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস জানায়, জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য সাময়িকভাবে এ সরবরাহ বন্ধ রাখা হবে।
আনন্দবাজার/এস.কে









