প্রাণঘাতী করোনার ওষুধ তৈরিতে বিশ্বজুড়ে এখন তোড়জোড় চলছে। এরই মধ্যে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এরপর করোনার ওষুধের বার্তা নিয়ে আসলো ফ্রান্স।
ম্যালেরিয়ার ওষুধ হাউড্রোক্সিক্লোরোকুইন যা পরিচিত প্লাকেনল নামে ও অ্যাজিথ্রামাইসিনের সমন্বয়ে তৈরি এই বিশেষ ওষুধ সারাবে করোনা। ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের একটি আর্টিকেলে এ তথ্য জানা গেছে।
চীনে ৩০ জন করোনা আক্রান্ত রোগীর উপর গবেষণা চালিয়েছিলেন গবেষকেরা। যেখানে দেখা গেছে এই দুইটি ওষুধের সমন্বয়ে করোনা রোগীর সংখ্যা কমিয়ে আনা যাচ্ছে। আক্রান্ত ৩০ জনের মধ্যে ২০ জনই এই ওষুধের ব্যবহারে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। হাউড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের সফলতা আগে থেকেই ছিলো তবে অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার এর কার্যকারিতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
যদিও খুব অল্প সংখ্যাক রোগীর মধ্যেই এই ওষুধের ব্যবহার করা হয়েছি, তবুও গবেষকেরা বিশ্বাস করেন এতে রোগমুক্তি সম্ভব।
এখন পর্যন্ত প্রাণঘাতী করোনার কোন স্থায়ী চিকিৎসা না আসায় করোনা থেকে বাঁচতে ওষুধ তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসক ও গবেষকরা। প্রক্রিয়াধীন রয়েছে ভ্যাকিসিনের উন্নয়নের কাজও।
আনন্দবাজার/তা.তা









