পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ৮টি আবাসিক হোটেলে হোম কোয়ারেন্টাইনে থাকা পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ১৫১ শ্রমিকের মধ্যে ১৭ জন শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শ্রমিক হিসেবে আনা ১৫১ জনকে কুয়াকাটার গাজী প্যালেস, রয়েল প্যালেস, সমুদ্র বাড়ি, সাফা ইন্ধসঢ়, হোটেল তাজওয়া, সাগরকন্যা রিসোর্ট, হোটেল আমান এবং আল-হেরা আবাসিক হোটেলে গত ২ জুলাই থেকে কোরারেন্টাইনে রাখা হয়।
গত ৭ জুলাই পটুয়াখালী সিভিল সার্জনের কার্যাল থেকে এসব শ্রমিকদের নমুনা সংগ্রহ করে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসন তাদের ১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট পেয়েছে।
কুয়াকাটায় আবাসিক হোটেল-মোটেল মালিক ওর্নাস অ্যাসসিয়শনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, করোনা শানাক্তের খবরে পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে।
আনন্দবাজার/এস.কে









