চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোনার একটি বড় চালান আটক করা হয়েছে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে এ চালান উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম পরিত্যক্ত অবস্থায় চালানটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন। তিনি জানান, বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে সোনার বার পাওয়া গেছে। এখন গণনা করা হচ্ছে। চালানটিতে আনুমানিক ১৬০টি সোনার বার থাকতে পারে বলে জানান তিনি।
আনন্দবাজার/এফআইবি









