মায়ানমারের সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচার জন্য বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নতুন প্রজন্ম যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেজন্য বাংলাদেশের শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন জানান, আমরা চাই না রোহিঙ্গাদের একটি প্রজন্ম হারিয়ে যাক। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। মিয়ানমারের কারিকুলামেই এ শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গা গণহত্যা রোধে মিয়ানমারকে আদেশ দেয়ার প্রায় এক সপ্তাহ পর রোহিঙ্গা বিষয়ে সরকার গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ বিষয়ে বিস্তারিত পদ্ধতি এখনো নির্ধারণ করা হয়নি। রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের কারিকুলামে শিক্ষা দেয়া হবে। যাতে মিয়ানমারে ফেরার পর তারা সেখানে খাপ খাইয়ে নিতে পারে।
আনন্দবাজার/জায়েদ









