গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। তাদের কিটের দুটি অংশ-অ্যান্টিবডিে এবং অ্যান্টিজেন্ট। তার মাঝে অ্যান্টিজেন্টের ফলাফল আশানুরূপ আসছে না। এ কারণে বিএসএমএমইউকে ওই অংশ পরীক্ষা আপাতত স্থগিত রাখতে চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার (২ জুন) এই চিঠি দেয়া হয়।
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। তাদের কিটের দুটি অংশ-অ্যান্টিবডি ও অ্যান্টিজেন্ট। তার মধ্যে অ্যান্টিজেন্টের ফলাফল আশানুরূপ আসছে না বিধায় বিএসএমএমইউকে ওই অংশ পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার (২ জুন) এই চিঠি দেয়া হয়।
বুধবার (৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কিটের যে কার্যকারিতা পরীক্ষা হচ্ছে, তার একটি অংশের পরীক্ষা স্থগিত রাখাতে অনুরোধ করা হয়েছে। অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন্ট-এই দুটোর মাঝে অ্যান্টিজেন্টের ফলাফল একটু কম আসছে। এজন্য একটা অংশের কাজ স্থগতি রাখতে বলা হয়েছে। নতুন করে তা ডেভেলপের পর সেগুলো আবার দেয়া হবে।’
আনন্দবাজার/এফআইবি









