আগামিকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই মহান দিবসকে সামনে রেখে পাঁচ গুণীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘বিশ্ব বাঙালি পুরস্কার-২০১৯’ পুরস্কার প্রদান করেছে বিশ্ব বাঙালি সংঘ।
গতকাল বুধবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে।
আরও পড়ুন : বাংলাদেশ স্মার্টফোন রপ্তানি করবে আমেরিকায়
পুরস্কারপ্রাপ্তরা হলেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ভারতের অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায়, অধ্যাপক তপোধীর ভট্টাচার্য এবং কবি পার্থ বসু।
আনন্দবাজার / এইচ এস কে








