ঢাকা, কুমিল্লা, রংপুর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে। দেশের পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিদুৎ চমকানোসহ অস্থায়ীভাবে ঝড়ো বাতাস অথবা দমকা বাতাস বয়ে যেতে পারে।
এছাড়া দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আনন্দবাজার/টি এস পি









