নারায়ণগঞ্জ জেলায় কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ০৬ জন। নতুন করে কেউ মারা যায় নাই। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং মারা গেছে ৫২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
শুক্রবার (৮ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।
জেলায় এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪৯ জন, সদর উপজেলার ১৩ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ২ জন ও আড়াইহাজারের ৫ জন।
এই পর্যন্ত জেলায় মোট ৩৯৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনে ৯৩৬, সদর উপজেলায় ১৯৮৭, বন্দরে ২৪৬, আড়াইহাজারে ৩৭৫, সোনারগাঁয়ে ২০৭, রূপগঞ্জে ১৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আনন্দবাজার/রনি








