দেশে শুধু চারটি জেলাই এখনো করোনা মুক্ত রয়েছে। বাকি ৬০টি জেলাতেই করোনাভাইরাস ধরা পড়েছে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনা মুক্ত এই চারটি জেলা হচ্ছে, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা ।
ব্রিফিংয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে ৯ জনের। এতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে পৌঁছেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৩০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,৯৯৮ জন।
আনন্দবাজার/রনি








