এশিয়ার অন্যতম সবুজ ও পরিবেশ বান্ধব কোম্পানি ক্যাটাগরিতে সম্মানসূচক এশিয়া করপোরেট এক্সিলেন্স অ্যান্ড সাস্টেইন্যাবিলিটি অ্যাওয়ার্ড (এসিইএস) অর্জন করেছে বিএটি বাংলাদেশ। ইনভায়রনমেন্টাল, সোশ্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) চর্চায় অবদানের জন্য এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
দেশের প্রথম কোম্পানি হিসেবে এই অ্যাওয়ার্ড জিতে প্রতিষ্ঠানটি। ব্যবসায় কার্যক্রমে সব ক্ষেত্রে পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণকারী কোম্পানিগুলোকে ‘এশিয়ার শীর্ষ সবুজ কোম্পানি’ উপাধিতে ভূষিত করা হয়।
২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এসিইএস অ্যাওয়ার্ডস এশিয়ার সবচেয়ে জনপ্রিয় স্বীকৃতিগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন শিল্পের পথিকৃৎদের প্রতিভাধর উদ্ভাবন, সক্ষমতা এবং সহনশীলতার মানদন্ডে এশিয়া করপোরেট এক্সিলেন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড তার অষ্টম সংস্করণে সেরা করপোরেশনগুলোকে বিজয়ী নির্বাচন করেছে।
এক বিবৃতিতে বিএটি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শেহ্জাদ মুনীম বলেন, ‘আমরা এসিইএস অ্যাওয়ার্ডস ২০২১ বিজয়ী হতে পেরে আনন্দিত। বিএটি বাংলাদেশ সবক্ষেত্রে ইএসজিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছে। এ ধরনের স্বীকৃতি সমাজ ও কোম্পানির অংশীদারদের সঙ্গে নিয়ে একটি সম্ভাবনাময় আগামী বিনির্মানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রমাণস্বরূপ।
আনন্দবাজার/এম.আর









