ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

বেওয়ারিশ কুকুর আতঙ্কে রূপগঞ্জবাসী

প্রকাশ:২২ অক্টোবর, ২০২০ সময় ৫:২২ পিএম

বিস্তারিত

বেওয়ারিশ কুকুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে রূপগঞ্জবাসী। হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে কুকুর নিধন বন্ধ থাকায় ও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে ক্রমেই কুকুরের সংখ্যা বেড়ে চলছে। উপজেলায় প্রায় তিন হাজার ও অধিক বেওয়ারিশ কুকুর রয়েছে। জলাতঙ্কে আক্রান্ত কুকুরের কামড়ে ও আঁচড়ে গড়ে প্রতিদিন ৫ জন আক্রান্ত হচ্ছে। গত এক বছরে ৪ হাজার মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে টিকা নিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, গ্রামেগঞ্জে এখনো জলাতঙ্কের টিকা না নিয়ে কবিরাজের দাওয়াই নিচ্ছে। বেওয়ারিশ কুকুরের উপদ্রবে পথচারী থেকে শুরু করে বাজারে-বন্দরে লোকজন রীতিমতো আতঙ্ক নিয়ে চলাফেরা করে। গত তিনমাসে উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে প্রায় শতাধিক ব্যাক্তি আক্রান্ত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, রূপগঞ্জে হঠাৎ করেই বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও জলাতঙ্ক কুকুড়ের কামড়ে ও আঁচড়ে আক্রান্ত হওয়ার খবর রয়েছে। গড়ে ৫ জন কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে। প্রায় তিন হাজার বেওয়ারিশ কুকুড় রাস্তা-ঘাট, পথ-ঘাট ও অলিগলি দখলে রেখেছে। গত এক বছরে ২ হাজার মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে টিকা নিয়েছে। জলাতঙ্কে আক্রান্ত গত ৫ বছরে ৭ জনের মারা যাওয়ার তথ্য রয়েছে। রূপগঞ্জের কাঞ্চন ও তারাবো নামে দু’টি পৌরসভা রয়েছে। এছাড়া রয়েছে কায়েতপাড়া, ভোলাবো, ভুলতা, দাউদপুর, রূপগঞ্জ সদর, গোলাকান্দাইল ও মুড়াপাড়া সহ ৭ টি ইউনিয়ন পরিষদ। গোটা উপজেলায় হাট-বাজার রয়েছে দেড়’শ উপড়ে। আর এসব এলাকায় প্রায় ৩০০০ হাজার অধিক বেওয়ারিশ কুকুর অবাধ বিচরণ করছে।

অনুসন্ধানে আরো জানা গেছে, ২০০৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত পৌরসভার অধীনে কুকুড় নিধন অব্যাহত ছিলো। ওই বছরই ‘অভয়ারণ্য’ নামে এক এনজিও কুকুর মারাকে প্রাণী হত্যা ও পরিবেশবিরোধী বলে প্রচারণা শুরু করে। এরপর কুকুর নিধনের বিপক্ষে উচ্চ আদালতে রিট করার পর কুকুর নিধনের উপড় উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করে। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১২ সালের জানুয়ারি মাসে কুকুর নিধন বন্ধে নির্দেশ দেয়।

উপজেলা প্রাণী সম্পদ বিভাগ, স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী হাসপাতালগুলোর দেওয়া তথ্যমতে, সপ্তাহে অন্তত ২/৩ জন কুকুড়ে কামড়ে আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসে। আবার অনেক জটিল রোগীকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের যন্ত্রণায় ঘর থেকে বের হওয়া দায়। প্রত্যেক গ্রামে ও হাট-বাজারে কুকুরের অবাধ বিচরণ রয়েছে। গত কয়েক মাসে কুকুরের কামড়ে প্রায় শতাধিক লোক আক্রান্ত হয়েছে। বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেলেও সরকারীভাবে কুকুর নিধণের কোন কার্যক্রম চোখে পড়েনি। কথা হয় নগরপাড়া এলাকার বাবুল মিয়া সঙ্গে। তিনি বলেন, ভাই এত কুকুর। রাস্তায় বের হলেই ঘেউ-ঘেউ করে তেড়ে আসে। আর রাত হলেতো কথাই নেই, গত কয়েক মাসে কুকুর মেরেছে এমন ঘটনা ঘটেনি। তারাবো বাজারে কথা হয় পারবেজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ৪/৫ টা করে কুকুর দোকানের সামনে এসে বসে থাকে। অনেক সময় ক্রেতারা ভয়ে আসতে চায় না। কুকুর নিয়ে সবাই আতঙ্ক আর ভোগান্তিতে আছে। অথচ কুকুর নিধণে কোন কাযক্রম নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ ফয়সাল আহমেদ বলেন, সাধারণ কুকুরের কামড়ে সংক্রমণ, টিটেনাস রোগের আশঙ্কা থাকে। শিশুদের নাকে-মুখে কুকুর কামড়ালে ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রেই তারা মারা যায়। র‌্যাবিস ভাইরাসে আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর ও চিকার মাধ্যমেও জলাতঙ্ক রোগ ছড়ায়। আমাদের দেশে মূলত কুকুরের কামড়ে বা আচঁড়ে (রক্ত বের না হলেও) জলাতঙ্ক রোগ বেশি হয়। নগর পাড়া এলাকার ডিস্কো মিয়া। গত এক সপ্তাহ আগে তার নিজ বাড়িতে তাকে কুকুরে কামড়ায়।

ডিস্কো মিয়ার বড় ভাই বাবুল মিয়া বলেন, কুকুরের সংখ্যা এতোই বেড়ে গেছে। রাস্তা দিয়ে চলা দায়। বেসরকারী হাসপাতাল আল-রাফি হসপিটালের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক কলামিষ্ট ও গবেষক মীর আব্দুল আলীম বলেন, কুকুর আতঙ্কের প্রাণী। নিধন না হওয়ার কারণে কুকুরের উপদ্রব বেড়েই চলছে। আল-রাফি হাসপাতালে এসব রোগীদের গুরুত্বের সঙ্গে দেখা হয়।

উপজেলা প্রাণী সম্পদ ডাঃ এবি এম জাহাঙ্গীর রতন বলেন, আসলে হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে কুকুর নিধণ সম্ভব হচ্ছে না। কুকুরের উপদ্রব যে হারে বাড়ছে তাতে সমাজের ও পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। তবে জেলা থেকে ভ্যাকসিনের মাধ্যমে কুকুর নিধন করার পরিকল্পনা রয়েছে।

আনন্দবাজার/শাহী/ফয়সাল

ট্যাগ

  • আতঙ্কে
  • কুকুর
  • বেওয়ারিশ
  • রূপগঞ্জবাসী

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬
  • বৈশ্বিক বাজারে চাপ, জ্বালানি আমদানিতে গতি আনতে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ