বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের জন্য ১০% মূল্যছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য অভ্যন্তরীণ রুটের ভাড়ার ওপর এই ছাড় ঘোষণা করেছে এয়ারলাইন্সটি। ১০ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই মূল্যছাড়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ বাহিনীর সদস্যরা বিভাগীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস কাউন্টার থেকে পরিবারের চারজনের (স্বামী/স্ত্রী ও ছেলে-মেয়ে) জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট সংক্রান্ত অন্যান্য সকল পলিসি অপরিবর্তিত থাকবে।
এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বেসরকারি বিমান সংস্থাটি।
আনন্দবাজার/ডব্লিউ এস









