ফরিদপুরের সালথা উপজেলায় ৬ টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রাম থেকে ওই ৬টি চোরাই গরু উদ্ধার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক চোরাই গরু উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা জয়ঝাপ গ্রাম থেকে ৬টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গরুগুলো আমরা থানায় নিয়ে এসেছি। গরুর প্রকৃত মালিকদের খুঁজছি আমরা।
ওসি জানায়, মালিকপক্ষ গরুগুলো দেখে যদি সনাক্ত করতে পারেন উপযুক্ত প্রমাণসহ তাদের ফেরত দেওয়া হবে। এছাড়া সালথা থানার মোবাইল নম্বরে (০১৩২০০৯৭৫৬২) যোগাযোগ করতে বলা হয়েছে।









