করোনাভাইরাসের কারণে দীর্ঘ ২ মাস ৭ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। আজ সোমবার সকাল থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ ৩ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
জানা গেছে, আজ সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটসমূহ ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে ছেড়ে গেছে।
জানা যায়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আজ সকালে বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
আরও জানা যায়, করোনাভাইরাস যেন যাত্রীদের মাঝে না ছড়ায় সেজন্য বিমানবন্দরে নানা পদক্ষেপ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
টার্মিনালে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এবং যাত্রীদের বেবিচকের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হচ্ছে।
আনন্দবাজার/টি এস পি









