গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মরণঘাতি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বা প্রতিরোধে সরকারী নির্দেশ মোতাবেক উপজেলা সদরসহ বিভিন্ন হাঁট-বাজার লকডাউন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করায় বা না মানার অপরাধে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা। গত সোমবার (৩০ মার্চ ২০২০ইং) বিকালে উপজেলার ত্রিমোহনী বাজার, আড়াল বাজার,কামারগাঁও বাজার, ঘাগটিয়া চালা বাজারে ফার্নিচার ব্যবসায়ী, জুতা ব্যবসায়ী, ফ্লেক্সিলোড ব্যবসায়ী ও চা বিক্রেতাকে ভ্রাম্যমান আদালদের মাধ্যমে জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এদিকে ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম ও পুলিশ প্রশাসনের সদস্যরা।
আনন্দবাজার/এফআইবি








