মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন ও মৎস্য মান নিয়ন্ত্রন কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে ৫শ' কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার রুপসাঘাট এলাকায় অভিযান চালিয়ে জেলি পুশকৃতচিংড়ি জব্দ এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার জরিমানা করা হয়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে খুলনার রুপসা ঘাট এলাকায় অবস্থিত চারটি মৎস্য আড়তে অভিযান শুরু করে কোস্টগার্ড ও মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এসময়ে ওই আড়তগুলোতে থাকা চিংড়িগুলোতে পরিক্ষা চালায় মৎস্য মান নিয়ন্ত্রন কর্তৃপক্ষ।
পরিক্ষা নীরিক্ষার পর ওই প্রতিষ্ঠানগুলো থেকে ৫শ কেজি পুশচিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিতু ফিস,মিলন ফিস, বাইজিদ ফিস ও প্রিয় ফিসকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ করার কারনে একদিকে জনস্বাস্থ্য হুমকির মূখে পড়বে তেমনি এসব চিংড়ি বিদেশে রপ্তানী করলে দেশের সুনাম ক্ষুন্ন হবে। বার বার সতর্ক করার পরও এসব অপরাধে জড়িয়ে পড়ছেন মৎস্য আড়তের কর্তা ব্যক্তিরা। পরে জেলি পুশকৃত চিংড়ি মৎস্য মান নিয়ন্ত্রন কর্তৃপক্ষের উপস্থিতিতে নষ্ট করা হয়।
আনন্দবাজার/এম.কে/সুজন









