করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার গতি বাড়াতে নতুন দুই হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে আগামী ১২ মে চিকিৎসকদের কর্মস্থলে যোগ দিলে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ মে চিকিৎসকদের কর্মস্থলে যোগ দিতে হবে। কর্মস্থলে যোগদানের পর কোভিড-১৯ এর রোগীদের সেবা নিশ্চিত করবেন নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকরা।
এর আগে করোনাভাইরাসের চিকিৎসার গতি বাড়াতে দ্রুত দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৩৯তম বিশেষ বিসিএস থেকে এই চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করা হয়।
চিকিৎসক সংকটের কারণে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকার। এ পরিস্থিতি মোকাবেলার জন্যই নতুন করে দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করে সরকার।
আনন্দবাজার/ডব্লিউ এস









