জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হরেক, সম্পাদক-ফিরোজ এবং অর্থ সম্পাদক মনির নির্বাচিত হন।
শুক্রবার রাতে প্রেসক্লাব হলরুমে আহ্বায়ক কমিটির আয়োজনে ও আহ্বায়ক এম এ রউফের সভাপতিত্বে আয়োজিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরিষাবাড়ী প্রেসক্লাবের আগামী ২ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
এসময় সভাপতি পদে সোলায়মান হোসেন হরেক (সমকাল) ও ফারুক হোসেন ফিরোজ (আজকের পত্রিকা) কে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি হিসেবে এম এ রউফ (মানবজমিন), এস এম ইব্রাহীম হোসাইন লেবু (নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কিসমত (একাত্তর টিভি/কালের কন্ঠ), অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ মনির (এশিয়ান টেলিভিশন/দৈনিক আনন্দবাজার, কার্যনির্বাহী সদস্য হিসেবে এসএম জুলফিকুর রহমান (মাইটিভি/ ইত্তেফাক), জহুরুল ইসলাম ঠান্ডু (যুগান্তর), মিজানুর রহমান (বাংলা টিভি/দৈনিক গণমুক্তি) হিসেবে মনোনিত করা হয়।
অন্য সদস্যরা হলেন, জাকারিয়া জাহাঙ্গীর (মানবকন্ঠ), এম এ মান্নান (ইনকিলাব), শহিদুল ইসলাম নীরব (ডেইলি স্টার) ফারুক হোসেন কাজল (আজকালের খবর), বাদশা ভূইয়া (যায়যায়দিন), মশিউর রহমান (বাংলাদেশের খবর/চ্যানেল এস), কামরুল ইসলাম (দৈনিক শব্দমিছিল), লিমন মিয়া (বাংলাদেশের আলো), স্বপন মাহমুদ (দৈনিক লাখোকন্ঠ)। সভায় সরিষাবাড়ী প্রেসক্লাবের সামগ্রীক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেণ বক্তারা।
আনন্দবাজার/কআ









