নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদউল্লাহ বন্ধ ঘোষণা করে তাদের নিজস্ব ফেইসবুকে এ স্ট্যাটাস দেন।
জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের উপ- পরিচালক রবিউল ইসলাম বলেন, ফাউন্ডেশন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে অফিস কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
আনন্দবাজার/শাহী









