লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে ২০ ফুটের অধিক দৈর্ঘের একটি অজগর সাপ লাউয়াছড়া বনে ঘুরে বেড়ানোর দৃশ্য চোখে পড়েছে স্থানীয়দের। বিশাল আকৃতির অজগর সাপটি দেখে কয়েকজন তাদের মুটোফেনে ভিডিও চিত্র ধারণ করেন। এর পর সেই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। নিমিশেই বিশাল আকৃতির অজগরের ভিডিও চিত্র ভাইরাল হয়ে যায়। ভিডিও ফুটেজে সাপটি দেখার পর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গেল শুক্রবার সাপটিকে দেখা যায় লাউয়াছড়া বনের জানকিছড়া এলাকার লেবু বাগানে। অজগরটি আনুমানিক দৈর্ঘ্য ২০ ফুটের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এটি চা গাছের নিছ দিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এ সময় কয়েকজন অজগরটির ভিডিও চিত্র ধারণ করতে দেখা যায়। শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, তিনি জেলার বিভিন্ন স্থান থেকে চোট-বড় অনেক অজগর উদ্ধার কছেন, আবার অবমুক্তও করেছেন। কিন্তু ভিডিওচিত্রে দেখা এতবড় অজগর সাপ কোনো সময় দেখেননি। দেশের কোথাও এত বড় সাপের দেখা মিলেছে বলেও জানা নেই।









