প্রশাসনের চারজন অতিরিক্ত সচিবকে অবসরের সুবিধার্থে বদলি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে জানানো হয়, টেকসই ও নবায়নযোগ্য জ¦ালানী উন্নয়ন কর্তৃপক্ষের (স্রডো) চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য অশোক কুমার বিশ^াসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
তাছাড়া স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বেগম ইফফাত আরা মাহমুদকে স্থানীয় সরকার বিভাগে এবং অর্থ বিভাগে সংযুক্ত শফিক আহমেদ শিবলীকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে









