মেহেরপুরে জেলা প্রশাসনের অভিযানে অবৈধ ২৫টি দোকান ঘর উচ্ছেদের ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী সমিতি দোকান বন্ধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের কাশাঁড়ি পাড়া মোড় থেকে ব্যাবসায়ীরা সমন্বিতভাবে থালা হাতে ভিক্ষায় নেমে পড়েন।
এসময় সড়কে চলাচল মানুষের কাছে ভিক্ষা চাইতে থাকেন। মেহেরপুর হোটেল বাজার সমিতির সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্বে ভিক্ষাসহ জেলা প্রশাসকের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় র্কোট রোড থেকে হোটেল বাজার পর্যন্ত সব ধরনের দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলছেন, কোনো নোটিশ ছাড়াই মেহেরপুর জেলা প্রশাসক কর্তৃক কোর্ট মসজিদে একটি মার্কেট উচ্ছেদ করেন। যেখানে ২৫জন মানুষ ব্যবসা করে তাদের পরিবারের জীবিকা নির্বাহ করতো। প্রশাসনের লোকজন হঠাৎ করেই বুলডোজার দিয়ে দোকান ভাঙতে শুরু করে। ঘটনার তীব্র প্রতিবাদ সহ পূর্নবাসনের দাবি জানান তারা।









